আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ৪৩৮টি গ্রামে ঈদ উপহার  দিলেন উপজেলা চেয়ারম্যান 

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধামরাই উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৪৩৮টি গ্রামের গরিব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জননেতা মোহাদ্দেছ হোসেন।

তিনি তার নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী সমগ্র উপজেলা ব্যাপী বিতরণ করে হত-দরিদ্র অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।

ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে দুস্হ হত-দরিদ্র অস্বচ্ছল পরিবারের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ অর্থ, শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবী, পোলাওর চাল (চিনিগুঁড়া), চিনি-সেমাই, প্যাকেট দুধ, তেল, আলু, পিঁয়াজ ও মুরগিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।

ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন।

জনকল্যাণের পথ ধরেই ধামরাই উপজেলার প্রতিটি গ্রামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার জনসাধারণের যেকোনো ছোট-বড় সমস্যায় সর্বদা সমাধান করাসহ উপজেলার নানা উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকেন তিনি।

রাজনৈতিক জীবনে জনসেবার কারণে সকল শ্রেণী, পেশার মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের ব্যানারে নির্বাচন করে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিপি নির্বাচিত হয়েছের,

পরবর্তীতে ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সর্বশেষ বর্তমানে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের সার্বিক সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন জীবনে যে কোন পর্যায়ের নির্বাচনে অংশ গ্রহণ করে প্রতিটি নির্বাচনেই বিজয়ী হয়েছেন।

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করেছেন।নিজের জীবন বিপন্ন করে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ সামগ্রী সহ করোনা কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত রাখার জন্য করোনার সুরক্ষা সামগ্রী সাবান,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরণ করেছেন ধামরাই পৌরসভা সহ ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন জুড়ে।

বন্যার সময়ও জনগনের প্রতি তার সহযোগিতা অব্যাহত ছিল অনুরুপ ভাবে।
বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য সাহায্য সহযোগিতা করে থাকেন। এবার ঈদেও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে উপজেলার প্রতিটি গ্রামে অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি সব সময় দেশের জনগণের পাশে আছেন।

ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, বছর ঘুরে একবার ঈদুল ফিতরের ঈদ আসে। তাই হতদরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমার এই কার্যক্রম চলমান রয়েছে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এভাবেই হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে সবসময় পাশে থাকব।ই

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ