রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলায় ব্যাপক আয়োজনে দূর্গাদেবীর চন্ডীপাঠ বোধন ও অধিবাসের মধ্য দিয়ে সনাতনধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা ।
ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবারের শারদীয়া দূর্গাপূজা উৎসব শুরু হয়েছে। আজ মহা সপ্তমী। ডাক-ঢোল-কাঁসর-ঘন্টার তালে তালে ও নারীদের উলুধ্বনিতে দেবী দূর্গার পূজার্চনা শুরু হয়েছে। মা দূর্গা দেবীর ধরাধামে গজে আগমন,দেবীর নৌকায় গমন” করবেন।
উৎসব মুখরতায় সকল মন্দির প্রাঙ্গন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি পূজা ও আরতি প্রতিযোগিতা উৎসব।
ঐতিহ্যবাহী পাঁচশত বছরের সুপ্রাচীন বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে ও কায়েৎ পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরেও ব্যাপক আয়োজনে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।
আজ সপ্তমী পূজা,মন্দিরে,মন্দিরে চলছে পূজার উৎসব আমেজ। শ্রীশ্রী দূর্গাদেবীর নব পত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তম্যাদী কল্পারম্ভ ও বিহীত পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয় মন্দিরে মন্দিরে। আগামী সোমবার এই শারদীয় উৎসবের প্রধান আয়োজন মহা অষ্টমী পৃজা।
পূূজারীরা উৎসব মূখরতায় মেতে উঠেছে। নতুন নতুন বস্ত্র পরিধান করে মহিলাদের পূজার ডালা সাজিয়ে মায়ের পূজার্চনায় ব্রতী হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সকল নারী পূরুষ. শিশু-কিশোররা উৎসব উচ্ছ্বাসে মেতে উঠেছে। পূজায় ধামরাইয়ের প্রতিটি মন্দিরেই চমৎকার করে গেট ও আলোক ও সাজ-সজ্জা করা হয়েছে।সাজানো হয়েছে তোরন।
পৌর এলাকায় ৪১ টি দূর্গা মন্দিরে ধামরাইয়ের মেয়র গোলাম কবির মোল্লা ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম বলেন- পুজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
পুলিশের পাশপাশি আনসার বিভিন্ন সংস্থার সদস্য ও র্যাব ফোর্স কড়া নজরদারীতে রয়েছে বলে ওসি জানান । মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে।তিনি নিজে সার্বক্ষনিক নজরদারী করছেন বলে জানান।
ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জগন্নাথ মন্দিরে দেবীর দূর্গার স্বরুপে নয়টি প্রতিমা স্থাপন করে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দূর্গা পুজা।
এমন্দিরে পুজারী মায়া রানী বণিক(৮৫) জানান বিশেষ আয়োজনে এ পুজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত নর নারীদের উপস্থিতি বেশী।দেবী দূর্গা যখন অশুর বধে হিম শিম হয়ে পড়ে তখন মা তার নব রূপ ধারন করে অশুুরকে বধ করেন। সেই রুপ ও ধারনায় এই জগন্নাথ মন্দিরে নব দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।
বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পুজারী ডাঃ অজিত কুমার বসাক বলেন বৈশ্বিক মহামারী নোভেল করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে বিগত দুই বছর,আনন্দ উৎসব মুখরতা ছিল না।এবার দেশের পরিবেশ পরিস্থিতি ভালো ও করোনার পরিস্হিতি নিয়ন্ত্রণে আসায় ,এবার আমরা মহাধূমধামে দূর্গা পুজা উৎসব পালন করছি ।
ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পুজারী নন্দ গোপাল সেন বলেন আজ মহা সপ্তমী পুজা । বোধন ও পঞ্চমী মহা ষষ্টি পুজার মধ্য দিয়ে শুরু হেেয়ছে হিন্দু সম্প্রদায়েরর অন্যতম প্রধান ধর্মীয় শারদীয়া উৎসব।
ধর্মীয় রীতি মতে এবার “দেবীর গজে আগমন ও দেবীর নৌকায় গমন” হবে। এবার ধামরাইয়ে ২০৩ টি দূর্গা মন্দিরে শারদীয়া উৎসবে আয়োজন হয়েছে ।
প্রশাসন থেকে থেকে সার্বিক আইন-শৃংখলা পরিবেশ নিয়ন্ত্রনে রাখতে পুজারী নের্তৃবৃন্দদের সাথে পুলিশ প্রশাসনের উধ্বতন কর্মর্তার মতবিনিময় করেছেন। ধামরাইয়ের আইন শৃংখলা পরিবেশ ভালো বলেন।
ধামরাইয়ের মন্দিরে মন্দিরে মহা সপ্তমীর উৎসব পরিবেশ বিরাজ করছে। এবার ঢাকার সন্নিকটে ধামরাইয়ে ২০৩ মন্দিরে জন্য সরকারী ৫০০ কেজি করে চাল বরাদ্দ উপজেলা প্রশাসনের নির্বাহী দপ্তর থেকে বিতরন করেছে ডিউ লেটারের মাধ্যমে। শান্তি পুর্ন ভাবে এই ডিউ লেটার ধারক পেয়েছে।
মহাসপ্তমীতে সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা -২০ ধামরাই আসনের স্হানীয় সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, সাবেক সাংসদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে মহাসপ্তমীতে ধামরাই পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় কয়েকটি মন্দিরে তিনি পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।