আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় শামীম (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ই সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈইর এলাকায় মৃত মোহাম্মদ আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. শাহীন হোসেন নেত্রকোনা সদরের আব্দুল গফুরের ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের বড়াকৈর এলাকার এস এস এগ্রো গরুর ফার্মে কাজ করতো।

ধামরাই থানা পুলিশ জানায়, রোববার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ধামরাই থানা পুলিশকে বড়াকৈইর এলাকায় ওই বাড়িতে এক যুবকের মরদেহের খবর জানান।

পুলিশ বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। শাহিনের হাত ও পা প্লাস্টিকের ফিতা দিয়ে বাঁধা ছিলো। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মন্ডল বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোন একসময় তাকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ