আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সাংবাদিক রনজিত পালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) এর মাতৃদেবী প্রয়াত কনক রানী পালের শ্রাদ্ধ অনুষ্ঠান, স্মরণসভা ও প্রীতিভোজ ১০,১১ ও ১২ই মার্চ-২০২২ খ্রীস্টাব্দে তিনদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্বর্গীয় কনক রানী পাল ২৩শে মার্চ বুধবার সকাল নয়টা পনের মিনিটে স্বজ্ঞানে অমৃতলোকে যাত্রা করার পর ঐদিনই তার অন্ত্যেষ্টিক্রয়া বা শবদেহ ধামরাই মহাশ্মশানে দাহ করার পর তাঁর এই মহাপ্রস্থানের পথকে কুসুমিত করার মানসে সাংবাদিক রনজিত কুমার পাল,

তার নিজ বাড়িতে তার মায়ের লোকান্তরিত বিদেহী আত্মার শান্তি কামনায় পুত-পবিত্র ধর্মীয় আবহ সমৃদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান ১০ই মার্চ বৃহস্পতিবার সম্পন্ন করার পর ১১ ও ১২ই মার্চ পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে প্রীতিভোজ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।

স্মরণসভা প্রীতি ভোজ অনুষ্ঠান ধামরাই বড় বাজার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা -নাট মন্দিরে এতদ্ অঞ্চলের পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে এবং স্বরণসভা অনুষ্ঠানে ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক,

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রতন পাল, ধামরাই মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি প্রাণ গোপাল পাল,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী ইমাম জান কায়সার,

হিন্দু,বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর কোতোয়ালি থানার সভাপতি ডাঃ শেফালী পাল সহ অনেকেই নেন।
স্বরণসভা অনুষ্ঠানে বক্তারা স্বর্গীয় কনক রানী পালের কর্মময় জীবনের উপর বিষদ বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকলে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনায় বিশেষ প্রার্থনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ