আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ন্যায় রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর ২০২২) সারাদেশের মত ঢাকার ধামরাইয়ে শিক্ষক দিবস উপলক্ষে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক দিবসের এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক মায়নুউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মায়নুউদ্দিন বলেন আজ শিক্ষক দিবসের এই দিনে আমি এতোটুকুই বলবো ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকদের আচরণ হতে হবে সহনশীল,

ছাত্র ছাত্রীদের নিজেদের সন্তান ভাবতে হবে, কোন শিক্ষার্থীর যদি সমস্যা থাকে তা আমাদের সাথে সাথে জানাবে আমরা তাকে অবশ্যই সহযোগিতা করবো।

তাহলেই ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ভালবাসা সৃষ্টি হবে। কখনো কোন ছাত্র ছাত্রীদের গায়ে হাত তুলে ভালো কিছু সম্ভব নয় বলে আমি মনে করি।

এসময় আরও উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন, মোশাররফ হোসেন শিক্ষক , আব্দুল্লাহ আল মামুন শিক্ষক, ফারুক হোসেন শিক্ষক,

ইয়াসমিন তালুকদার,সালে সামস্ শিক্ষক,আনোয়ার শিক্ষক ছাড়া ও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন শিক্ষক, শিক্ষিকারা ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ