আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বিখ্যাত টাটা ব্যান্ডের শোরুমের উদ্বোধন

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে বিখ্যাত টাটা ব্যান্ডের গাড়ীর শোরুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯সেপ্টেম্বর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই উপজেলার ডিলার এমবি মোটরস স্বত্বাধিকারী নাহিদ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী শোরুম উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের সিইও মোস্তাক আহমেদ।

ধামরাইযে শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এমবি মটরস এর পরিচালক এম বিল্লাল মিয়া, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরুল ইসলাম, মতিউর রহমান বাবুসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ