আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বিএনপির সম্মেলনে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপির কমিটি গঠনের সম্মেলনে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের প্রায় ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিস্তারিত পাওয়া যায় নি।

রবিবার (৮ মে) সকালে ধামরাই পৌরসভার সীমা অটো রাইস মিলের পাশে কিষাণ কোল্ড ষ্টোরেজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে কোল্ড স্টোরেজের ভিতরে এই কমিটি গঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতার্মীরা জানান, ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপির কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিতে ঢাকা জেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদের সমর্থকরা জড়ো হতে থাকে।

কিন্তু তারা কোল্ড ষ্টোরেজ এর ভিতরে ঢুকতে না পেরে কোল্ড স্টোরেজের বাইরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ধামরাই – কালামপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরে ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের লোকজনের সাথে তাদের হাতাহাতি শুরু হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হন। এসময় ধামরাই ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হোসেন গুরুতর আহত হলে তাকে কোল্ড ষ্টোরেজ এর ভিতর নিয়ে যায় নেতাকর্মীরা। বাকি আহকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আমাদের বাদ দিয়ে পৌর বিএনপির কমিটি গঠন করা হচ্ছে। যাদের সাথে একজন কর্মীও নেই তাদের পদ দেওয়া হচ্ছে। আর যারা বিএনপির দুঃসময়ে মাঠে আছে তারা অবহেলিত হয়ে পড়ছে। এটি একটি পকেট কমিটি বলা চলে।

ঢাকা জেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে যারা জাতীয়তাবাদী দলকে ভালবাসেন তারা কোল্ড স্টোরেজের সামনে গিয়ে প্রতিবাদ করেন।

আলহাজ্ব তমিজ উদ্দিন তার কিষাণ কোল্ড স্টোরেজের ভিতরে সম্মেলন দিয়েছেন। এটা তো কোন মাঠে দেওয়া যেতো। কিন্তু তিনি কোল্ড স্টোরেজের ভিতরে তার লেবারদের নিয়ে কমিটি গঠন করেছেন। তিনি মুলত আওয়ামীলীগার।

তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকি পালন না করে আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন। তার কাছে আর কি আশা করা যায়। আমার নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাবেন।

জানা যায়, ধামরাই পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাড. আব্দুস সালাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন ও প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন,

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা মহিলা বিএনপির সহসাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ধামরাই বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ