আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরন

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে ৯৯টি পরিবারের মাঝে ভিজিডি’র চাউল বিতরন করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ-২০২২খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ভিজিডি’র চাউল বিতরন করেন।

৯৯টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

এ’সময় ভিজিডির চাউল বিতরনকালে আরো উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাহার উদ্দিন, সংরক্ষিত মেম্বার মুক্তা আক্তার, সংরক্ষিত মেম্বার ফিরোজা বেগম, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ