আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যু্ব দিবস- ২০২২ উদযাপিত

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলায় জাতীয় যুব দিবস ২০২২উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র ্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরের মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে জাতীয় যুব দিবস-২০২২ এর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি ,

ঢাকা- ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে পুনরায় ( পরপর তিনবার) নির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব বেনজীর আহমদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের সদস্যগন, সুধীজন ও সাংবাদিকবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ