রনজিত কুমার পাল (বাবু), নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উপর বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রভাব – স্হানীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ই মার্চ-২০২২) বেলা এগারটার সময় ধামরাই উপজেলার অফিসার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অ্যালবার্ট মোল্লা এর সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর কোভিড-১৯ এর প্রভাব – স্হানীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ’আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী ইমাম জান কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতিদ্বয় সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) ও মোঃ আশরাফুল ইসলাম।
এ’আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও আজকের আলোচনা সভার সভাপতি অ্যালবার্ট মোল্লা। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম।
এ’সময় এরশাদ,জনী আক্তার,শাহীন সহ বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা কোভিড-১৯ চলাকালে তাদের জীবনে কি প্রভাব পড়েছিল তা তুলে ধরেন।
কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগসমূহ এ’আলোচনা সভায় তুলে ধরা হয় সেগুলো হচ্ছে – হেল্প ডেক্স এর মাধ্যমে অন-লাইনে কোভিড-১৯ বিষয়ে প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাস্থ্য বিষয়ে তথ্য-উপাত্ত পেয়েছে, যেসব প্রতিবন্ধী কর্মী চাকিরী হারিয়েছে,
তাদের চাকুরী পেতে সহয়তা করা হয়েছে হেল্প ডেস্কের মাধ্যমে। এছাড়াও এর মাধ্যমে সারাদেশে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহকে বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত (সরকারের সুবিধা ত্রাণ, সার্কুলার প্রদান করা হয়েছে।
প্রকল্প এলাকাসমূহে জনসচেতনতায় মাইকিং,পাঁচ হাজার
হ্যান্ড স্যানিটাইজার, ৮০০০ মাস্ক ও ৯০০জন ব্যক্তিকে,খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদেন কোভিড-১৯ এর প্রভাব উত্তোরণে গণমাধ্যমের করণীয় – প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, জীবন-জীবিকা ও স্বাস্থ্যের উপর কোভিড-১৯ এর প্রভাব নিয়ে বিষয় ভিত্তিক প্রতিবেদন গণমাধ্যম প্রকাশ,সহ প্রতিবন্ধীদের সার্বিক বিষয়ে প্রতিবেদন গনমাধ্যমে তুলে ধরে সরকারের বাজেট প্রণয়নের সময় তাদের সহায়তা করার জন্য প্রয়োজনীয় ফান্ড বাজেটে বরাদ্দ রাখতে সহায়তা করা সহ নানাভাবে গণমাধ্যম কর্মীরা ভূমিকা রাখার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করা সম্ভব বলে আলোচকরা সুন্দর ভাবে আলোচনা সভায় তুলে ধরেন।
এছাড়াও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর নতুন প্রকল্প কমিউনিটিতে ন্যায়বিচারে প্রবেশাধিকার বিষয়ে জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা আলোচনা সভায় সুন্দর ভাবে উপস্হাপন করেন।আলোচনা সভা অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর কমিউনিটি মোবিলাইজার ফাতেমা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুর রহমান স্বপন,সাংবাদিক ,রহুল আমিন,,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ,
আমিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক ইমরান,প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল রানা,সদস্য ফারুক,সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম (২) সাংবাদিকবৃন্দ প্রমুখ সহ ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নারী-পুরুষ উপস্হিত ছিলেন।