আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে পাইকারী কাঁচা বাজার ও মৎস্য আড়ৎ এর উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি :

ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাই পাইকারী কাঁচাবাজার ও মৎস্য আড়ৎ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ধামরাই পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

রবিবার (২০শে মার্চ -২০২২)সন্ধ্যায় ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাই পাইকারী কাঁচাবাজার ও মৎস্য আড়ৎ এর শুভ,

উদ্বোধনী অনুষ্ঠান আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর (৩নং ওয়ার্ড) মোঃ মোকছেদ আলী, ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিমায়েত কবির মতিন,

বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা জামান,পৌর কাউন্সিলর ৫নং ওয়ার্ড মোঃ আমিনুল হাসান গার্নেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিলন প্রমূখ।

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন ধামরাই পাইকারী কাঁচাবাজার ও মৎস্য আড়ৎ কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খয়বার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন এরপর তার বক্তব্যে এ’বাজারের সার্বিক উন্নয়নে পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ,

সাংবাদিকবৃন্দ সহ এতদ্ অঞ্চলের সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।তিনি বলেন এখানে আগের অবস্হা খুবই খারাপ ছিল এখন অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামীতে আরো সুন্দর পরিবেশ সৃষ্টি সম্ভব আপনাদের সকলের সহযোগিতায় বিশেষ করে পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ’সময় মেয়র মহোদয় এর নিকট কিছু দাবি করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ মোকছেদ আলী বলেন আমাদের বাজার করতে অনেক সময ইসলামপুর যেতে হয়, এখানে বাজার হওয়াতে এতদ্ অঞ্চলের সকল মানুষের অনেক সুবিধা পাবে।তিনি এ’বাজার উন্নয়নে তার ব্যক্তিগত ও পৌর সভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা তার বক্তব্যে বলেন- এ’বাজার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা পৌরসভা থেকে করা হবে।উপস্থিত সকলের প্রতি এ’বাজারে পণ্য সামগ্রী ক্রয় করার আহবান জানান।যে কয়টি দাবি করা হয়েছে।

তা আগামীকালই লাইটিং এর কাজ শুরু করা সহ অন্যান্য দাবিও খুব দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে উপস্হিত সকল ব্যবসায়ী,সাংবাদিকবৃন্দ,ও সুধীবৃন্দ এলাকাবাসী সকলের জন্য খাবার এর প্যাকেট বিতরণ করে আপ্যায়িত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ