আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে পল্লীবিদ্যুৎ অফিসে ডাকাতি, মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন অফিসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাতদের মারধরে আহত হয়েছে অন্তত ৪ জন।এদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২৪ জুন) দুপুরে ধামরাই থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এরআগে, বুধবার (২৩ জুন) দিবাগত রাতে ডাকাতরা অফিসের স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ও মারধর করে এ ডাকাতি করা হয়।

এ ঘটনায় ৬ টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, নগদ টাকা ও মোবাইল সেট কাপর-চোপরসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন অভিযোগ কেন্দ্র ও সাব ষ্টেশন অফিসের কর্মকর্তারা জানায়, গভীর রাতে ১২-১৫জনের একদল ডাকাত পোষাক পরিহিত ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ অফিসে মামলার আসামী আছে তদন্ত করতে হবে এ বলে প্রথমে অফিসে কর্মরত স্টাফদের শয়ন কক্ষে প্রবেশ করে। পরে ওই কক্ষে ইঞ্জিনিয়ার লাইনম্যানসহ ৪ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে এবং ব্যাপক মারধর করে। এসময় ডাকাতরা ৬ টি ট্রান্সফরমার, তার একটি ল্যাপটপ, একটি কম্পিউটার মোবাইল সেট নগদ টাকা ও কাপড়চোপর লুট করে নিয়ে যায়। রাতেই আহত ৪ জনের মধ্যে লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিম কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সেই বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ডাকাতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অফিসের ভিতরে ঢুকে স্টাফদের হাত পা বেধে মারধর করে ট্রান্সফরমারসহ তার ও অন্যান্য জিনিস পত্র নিয়ে গেছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ হারুন বলেন, এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। মামলা করবো। প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি রহস্যজনক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে পল্লীবিদুৎ অফিসের কর্মকর্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ