আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মঙ্গলবার (৩ মে- ২০২২ খ্রীঃ) ভালুম একতা মহল সংগঠনের সভাপতি আলী ইমাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ খান লাল্টু ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ভালুম কেন্দ্রীয় যুব সংঘের সভাপতি ও সানোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউপি সদস্য (৮নং ওয়ার্ড) মোঃ আখতারুজ্জামান, কালামপুর বাজার বণিক সমিতির সদস্য আজিজুল হক বাবু,ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জোবায়ের আহমেদ অনিক প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ