আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে নেট ব্যবসার নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে নেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাতুল (২৭) নামের এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের একটি খামারবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের ভাই অর্নব গুরুতর আহতবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাতুল আব্দুর রশিদের ছেলে। তিনি সাভারে নেটের ব্যবসা করতেন। আহত অর্নব নিহতের ছোট ভাই।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতুল সাভারে দীর্ঘদিন ধরে নেটের ব্যবসা পরিচালনা করে আসছিল। এই নেটের ব্যবসা একটি মহল দখলে নেওয়ার পায়তারা করছিল। এই নেট ব্যবসার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাসিমা আক্তার বলেন, মারা যাওয়ার পর রাতুলকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, আমরা মরদেহের প্রাথমিক সুরতহাল করছি। কিভাবে কেন এমন ঘটনা ঘটানো হয়েছে তা ধামরাই থানা পুলিশ বলতে পারবেন।

এব্যাপারে ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ