আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে নির্মানাধীন সড়কে গর্ত, বাস উল্টে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে আহতের বেশিরভাগই বাসের যাত্রী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো।

বাসটি ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছলে নির্মানাধীন সড়কের একটি ছোট গর্তে পড়লে নিয়ন্ত্রণ হরিয়ে আইল্যান্ডে সাথে ধাক্কা খায়। পরে ঢাকাগামীএকটি প্রাইভেটকারে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়।

এসময় প্রাইভেটকারটি দুমড়ে গেলে চালকসহ বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। বাসটি সড়কের মাঝে উল্টে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে যানজটের সৃষ্টি হয়।

এঘটনায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি ঘটনাস্থল পরিদর্শন করে সওজের কর্মকর্তাদের খবর দিয়েছেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সওজের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন, বাসটি সড়ক থেকে অপসারণ করা হচ্ছে। প্রাধান লেন দিয়ে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ