আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে দরিদ্রের নাম মাত্র খরচে চিকিৎসা হবে সাদ চক্ষু হাসপাতালে

প্রতিনিধি ধামরাইঃ

অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্যের ব্রত নিয়ে ঢাকার ধামরাইয়ে সাদ চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই হাসপাতালের উদ্বোধন করা হয়।

চক্ষু হাসপাতাল উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। তিনি ফিতা কেটে এই চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির চোখ পরিক্ষার মধ্য দিয়ে হাসপাতালে রোগী দেখা শুরু হয়।

জানা যায়, সাদ চক্ষু হাসপাতালের মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমামদের বিনামূল্যে চোখ পরিক্ষা করা হবে।

এছাড়াও অসহায় ও দরিদ্র মানুষের জন্য নাম মাত্র খরচে চিকিৎসা করা হবে। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। এখানে চক্ষু পরিক্ষার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি।

সাদ চক্ষু হাসপাতাল উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( স্পেশাল ব্রাঞ্চ – ঢাকা) মোঃ শহিদুল ইসলাম, আলমানবার মেডিকেল এন্ড মেডিসিন সাপ্লাইস এর সিইও ডাঃ সালমান আহমেদ তাহের,

ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান স্বপন, মীর শফিকুল আলম শিহাব, সুপার( এডমিন) কর অঞ্চল- ৬ এর কর্মকর্তা মোঃ আলী হোসেন।

উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ