নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে একটি ইটবাহী ট্রাকের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামের এক রিকশার যাত্রী পোশাক শ্রমিক নিহত হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) সকালে ধামরাইয়ের জয়পুরা-কাউনসিল শাখা সড়কের জয়পুরা জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের হাচুনপাড়ার আফজাল হোসেনের মেয়ে। তিনি ধামরাইয়ের ফুকুটিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেতেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মত রবিবার সাকালে আফসানা আক্তার জয়পুরা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে ফুকুটিয়ার একটি পোশাক কারখানায় যাচ্ছিলেন তিনি। এসময় জয়পুরা-কাউনসিল সড়কের জয়পুরা জেলে পাড়া এলাকায় পৌছালে সামনের থেকে আসা একটি ইট বোঝায় ট্রাক তার রিকশায় ধাক্কা দেয়।
এতে আফসানা মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক ট্রাকটিকেও আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।