আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে খাল পাড় থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।উদ্ধার হওয়া শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার রাত ৩ টার দিকে এক নবজাতকের কান্নার শব্দে ঘুম ভাঙ্গে উপজেলার জোয়ার আমতা গ্রামের কৃষক আব্দুর রশিদের। তার বাড়ির সামনে খালের পাড় থেকে আসছিল এ কান্নার শব্দ।

পরে ঘুম থেকে উঠে খোঁজাখুজি করে ওই খাল পাড়ে গিয়ে এক কন্যা নবজাতক দেখতে পেয়ে উদ্ধার করেন তিনি। সদ্য ভূমিষ্ট নবজাতকের নাড়িও বাঁধা হয়নি তখন। পরে আব্দুর রশিদ নবজাতকটি তার বাড়িতে নিয়ে এক মায়ের দুধ পান করিয়ে কান্না থামান।

নবজাতক উদ্ধারের খবর পেয়ে রাতেই এলাকার শতশত মানুষ আব্দুুর রশিদের বাড়িতে ভিড় জমান দেখার জন্য। তবে তার কোন পিতৃপরিচয় পাওয়া যায়নি। এসময় কন্যা সন্তানহীন অনেকেই নবজাতকটি লালন-পালন করার জন্য নিতে আগ্রহ প্রকাশ করেন।

কৃষক আব্দুর রশিদ জানান, নবজাতক হালকা অসুস্থ থাকার কারণে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। তবে চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি অনেকটাই সুস্থ্য আছে।

এবিষয়ে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) রাসেল মোল্লা বলেন, পরিত্যক্ত অবস্থায় খালের পাড় থেকে নবজাতক উদ্ধারের খবর পেয়েই আমরা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটিকে আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি মুঠো ফোনে শুনেছি। ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় তার সকল ব্যবস্থাই আমরা কর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ