রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার ধামরাই সহ দেশের বিভিন্ন জায়গায় বুধবার সকালে স্বস্তির বৃষ্টি হলেও বৃষ্টির সাথে বৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে আবাদী জমিতে ধানের গাছ নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হওয়ার আশন্কা দেখা দিয়েছে কৃষকের ধানের, এতে করে সাধারণ কৃষকের মাথায় হাত।
ধামরাই উপজেলার কুল্লা, রোয়াইল, সানোড়া, কুশুরা, যাদবপুর, বাইশাকান্দা, সোমভাগ,ধামরাই সদর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে ধান হেলে পড়েছে সে ধান গুলো এখনো কাটার উপযোগী এখনো হয়নি। ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের কৃষক হারান সরকার বলেন আমি দুই বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম,আগামী দুই সপ্তাহ পর ধান কাটার জন্য প্রস্তুতি নিয়েছিলার এরমধ্যেই বৈশাখী ঝড়ো বৃষ্টিতে জমির ধান গাছগুলো নুয়ে পড়েছে, সামনে কি হয় সৃষ্টিকর্তায় জানে।
দেশের বিভিন্ন জায়গায় এবার আগাম বন্যার ফলে অনেক ধান নষ্ট হয়ে গেছে শুনেছি এবছর ধানের দাম নাকি বৃদ্ধি পাবে, আবার তারই মধ্যে কাল বৈশাখী ঝড়ে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়ে গেল আমাদের ধানের, এসময় তিনি আরও বলেন পরবর্তীতে যদি ঝড় না হয় তাহলে আশা করি ভালোই হবে ফলন।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হাসান বলেন চলতি বছর উপজেলায় ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে তার মধ্যে চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৪০০ হেক্টর।
এই কাল বৈশাখী ঝড়ে ধানের ক্ষতি কিছুটা হবে, কারণ যে সব নিচু জায়গা ধান রোপন করা হয়েছে সেগুলোর কিছু টা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।