আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন 

রনজিত কুমার পাল,নিজস্ব প্রতিবেদক,

ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্হিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (অভিভাবক প্রতিনিধি) নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯শে এপ্রিল -২০২২) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তিনটি বুথে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

এ’নির্বাচনে ৬ জন প্রার্থী অভিভাবক প্রতিনিধি সদস্য পদে অংশ গ্রহণ করেন এদের মধ্যে জয়নাল আবেদীন ৩৯১ ভোট,রাজন আহমেদ ৩৩৩ ভোট,মাসুদুর রহমান ২৮৮ ভোট ও ফরহাদ হোসেন২২৭ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৪২ জন।এর মধ্যে ৫৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ’নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী।

আইনশৃঙ্খলা রক্ষায় কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লার নেতৃত্বে এসআই বদিউজ্জামান ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন।

এ’সময় বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ও আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেইসাথে এ’নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ