আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে এমপি এ সাবেক এমপির নেতৃত্বে ইফতার মাহ্ফিল

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে স্হানীয় ঢাকা -২০ ধামরাই আসনের বর্তমান সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও সাবেক সাংসদ এ ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমএ মালেক পবিত্র মাহে রমজান উপলক্ষে পৃথক পৃথক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল -২০২২) বিকাল চার ঘটিকায় সময় ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ এর সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এই সভায় এম পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরার পরামর্শ দেন এবং ইফতার পার্টির আয়োজনের দিকনির্দেশনা প্রদান করেন।

এ’সময় পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয়ও তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন, সেই সাথে পৌরসভা সহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার পার্টির সূচি তুলে ধরেন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু,

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, বিভিন্ন ইউনিয়ন ,আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অপর দিকে একই দিন ও একই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বকসি বাজার মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে।

সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় সাবেক জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক।

ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আ’লীগের সদস্য ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।

এ’সময় ধামরাইয়ের সাবেক এম পি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পরামর্শ দেন এবং পবিত্র মাহে রমজান মাসব্যাপী পূর্বনির্ধারিত সূচির ইফতার পার্টির আয়োজনের দিকনির্দেশনা প্রদান করেন।

এ’সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজীর আহমদ মুকুল, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল গনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম,

পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সাবেক সদস্য এসএম মৃদুল আল মামুন জয়,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব,ছাত্রলীগ নেতা পিয়াস প্রমূখ।
আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ