রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব এমএ মালেক কর্তৃক আয়োজিত সভার মাধ্যমে পবিত্র রমমজান মাসব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন,
ও পৌরসভার ইফতার মাহফিলের আয়োজনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২২শে এপ্রিল ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন উপলক্ষে রবিবার (১০ই এপ্রিল -২০২২) বিকেল সাড়ে চারটার সময় ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জননেতা মোঃ মোহাদ্দেছ হোসেন এর সভাপতিত্বে আগামী ২২শে এপ্রিল শুক্রবার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,
স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলায়েত হোসেন পাঠান,ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান, ছাত্রলীগ নেতা পিয়াস, শান্ত সহ
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।
এ’সময় ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন বলেন- আগামী ২২শে এপ্রিল শুক্রবার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ীর মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন বর্ণাঢ্য সর্বাঙ্গে সুন্দর সুষ্ঠু করার জন্য যে উদ্যোগে নেয়ার প্রয়োজন আপনারা সবাই তার প্রস্তুতি গ্রহণ করুন।
আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সৈনিক। সকল শুভ ও কল্যালকর কাজ সফল ভাবে সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।
উক্ত প্রস্তুতি সভা শেষে উপস্হিত সকলকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।