আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে” দুর্যোগ আগাম বার্তা

সবার জন্য কার্য ব্যবস্হা” – কে মূল প্রতিপাদ্য করে ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে র ্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত র ্যালিটি ধামরাই উপজেলা পরিষদের চত্তর থেকে বের হয়ে ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্তরে এসে শেষ হয়।

এরপর দুর্যোগ মুহুর্তে ভূমিকম্প ও আগুন লাগলে কিভাবে বিপদের সময় আগুন নিয়ন্ত্রণে ও নিজেদের যান মালের নিরাপত্তা বিধান করা যায় সে বিষয়ে এক গুরুত্বপূর্ণ মহড়ার আয়োজন করা হয়।

এ’মহড়ায় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগন অংশ গ্রহণ করে।
মহড়ায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অংশ নিয়ে বিপদের সময় কিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয় তা প্রদর্শন করা হয়।

এছাড়াও তাদের এ্যাম্বুলেন্স দিয়ে উদ্ধার করার দৃশ্য প্রদর্শন করা হয় ।
এরপূর্বে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা,

ধামরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কমান্ডার মোঃ সোহেল রানা,উপজেলা বাস্তবায়ন অফিসার মোঃ শাহিনুজ্জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ