রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে খাদ্য অধিদপ্তরের সহায়তায় ধামরাই উপজেলার বিভিন্ন স্হানে ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে লাইসেন্স বিহীন ও অবৈধ চাল মজুদের দায়ে ২ টি রাইস মিল এবং ২ জন চাল ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন-২০২২) খাদ্য অধিদপ্তরের সহায়তায় ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ লঙ্ঘনের দায়ে ২ টি রাইস মিল এবং ২ জন চাল ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর ভ্রাম্যমান আদালত।
এ সময় তিনি আরও বলেন লাইসেন্স বিহীন এবং অবৈধ চাল মজুমদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।