আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্ষণের অভিযোগে  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

সাভার  প্রতিনিধি :
সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এই মামলায় আরও ৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১১ মে ঢাকার মানবপাচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের হলেও  সোমবার (১৬ মে) সাভারে বিষয়টি জানাজানি হয়। দুপুর থেকেই মামলার কপি ফটোকপি করে বিতরণ করছেন স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান সাইফুল ইসলাম মোবাইল বন্ধ করে আত্নগোপনে আছেন বলে দাবি স্থানীয়দের।
মামলার অপর আসামিরা হচ্ছেন, জাভেদ হোসেন পাপন, মোখলেছ, আনিসুর রহমান রতন, জসিম, কবির হোসেন মিরাজ, আলাউদ্দিন, আনোয়ারা বেগম আঙ্গুরি ও জামাল উদ্দিন মীর।
মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে। আঙ্গুরি তাকে গৃহপরিচারিকা পরিচয়ে বাসায় রেখে দেহব্যবসা করিয়ে আসছিলেন। সাইফুলসহ অন্যরা তার সঙ্গে নিয়মিত শারিরিক সম্পর্কে জড়াতেন বলেও দাবি করছেন ওই যুবতী।
ভুক্তভোগী ওই নারী  বলেন, সাইফুল ইসলাম চেয়ারম্যানের সাথে আঙ্গুরির ভাল একটা সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। আমাকে মোখলেস ও চেয়ারম্যান মদ খাওয়াইয়া এইসব করেছে। সাইফুল, মোখলেস পাপনে মদ খাওয়াইয়া অজ্ঞান করে যা মন চায় তাই করেছে।
আমার ওপর দুনিয়ার নির্যাতন করেছে। রাজধানীর মুগদা থানার মানিকনগর, কুমিল্লাপট্টি গোলিতে তারা আমার ওপর নির্যাতন করেছে। প্রায় দুই মাস আগে এমন ঘটনা ঘটাইছে। এর পর মামলার কাগজ লেখাইছিলাম, কিন্তু ওসি স্যার কোন গুরুত্ব দেয় নি।
তবে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১২ টার দিকে আমাকে ওসিসিতে ভর্তি করেন। রিপোর্টে চারজনের ধরা পড়েছে। পরে উকিলের মাধ্যমে মামলা দায়ের করেছি কোর্টে। আমার ওপর যারা জোর জুলুম করেছে তাদের এতো সহজে ছেড়ে দেবো না।
তিনি বলেন, আমার বয়স যখন ১০ থেকে ১১ বছর, তখন বরিশাল থেকে আমি ঢাকায় মামার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হই। কিন্তু এক লঞ্চে উঠতে গিয়ে আরেক লঞ্চে উঠে পরি।  নারায়নগঞ্জের ফতুল্লায় আমি লঞ্চ হারিয়ে ফেলি।
সেখান থেকে মোখলেস আমাকে এনে টাকার লোভে আঙ্গুরির কাছে বিক্রি করে দেয়। এর পর থেকে আমার সাথে আঙ্গুরির পরিচয়। যখন আমার বয়স ১২ তে পরে তখন আঙ্গুরি আমার ওপর নির্যাতন শুরু করে। প্রতিদিন আমার ওপর নির্যাতন করতো, ঘরের মধ্যে আমাকে তালা দিয়ে বন্দী করে রাখতো। ঠিকমত আমাকে খাওন ও কাপড়চোপড়ও দেয় নি।
ওরে সবাই চেনে, এই এলাকার সবাই ওর বিরুদ্ধে সাক্ষী দেবে। সাইফুলকে আঙ্গুরির মাধ্যমে চিনি। আঙ্গুরির সাথে সাইফুল চেয়ারম্যানের পরিচয় ছিল। মুগদা থানার ওসিসহ ৯ জনকে আসামি করে মামলা করেছি। তাদেরকে গ্রেফতারের জন্য ম্যাজিস্ট্রেট ওর্ডারও করেছে।
তাদেরকে ধরতে পারছেনা, তারা পালিয়ে বেরাচ্ছে। তারা আমাকে বিভিন্ন হুমকিও দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তবে আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারের তথ্য মতে, ঢাকার মুগদা থানার ৪৬/বি-১ উত্তর মানিকনগরের একটি বাসায় ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়েছে সর্বশেষ গত ২৯ মার্চ দুপুরে। এঘটনায় পালিয়ে মুগদা থানায় গিয়ে একাধিকবার অভিযোগ করলেও থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর মামলা না নিয়ে তাকে হয়রানি করেন।
থানার এসআই এনামুল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলেও মামলা রেকর্ড না করায় ওই জোনের সহকারি কমিশনারের (এসি) কাছে গিয়েও প্রতিকার মিলেনি। পরবর্তীতে গত ১০ এপ্রিল আদালতে পিটিশন মামলা রুজু করা হয়।
অভিযোগ রয়েছে, বিবাদীরা মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত এবং কালো টাকা উপার্জনকারীও বটে, নারী লোভী ও পতিতা ব্যবসার সাথেও জড়িত রয়েছেন তারা।
বাদির আইনজীবি এডভোকেট জাকির হোসেন হাওলাদার জানান, মানবপাচার ও ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
মামলা আমলে না নেওয়ায় থানার ওসিকে বিবাদি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে  থানার এসআইকে। তদন্ত সংশ্লিরা জানান, আদালতের নির্দেশ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বাদির বক্তব্য নিয়েছেন।
ঢাকার মুগদা থানার উপপরিদর্শক এনামুল    বলেন ওই নারীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে  গিয়ে ছিলাম কিন্তু বাড়ির লোকজন না থাকায় ফিরে এসেছি।  আপনি আরও কিছু জানতে চাইলে আমার ওসি স্যারের সাথে কথা বলেন তিনি বিস্তারিত বলতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ