আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

দ্বিতীয় বার কুয়াকাটায় অনুষ্ঠিত হবে বিচ কার্নিভাল

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালী, কুয়াকাটা ভিতরে সবচেয়ে বড় অনুষ্ঠান বিচ কার্নিভাল,পর্যটকসহ স্থানীয়দের আনন্দ-উল্লাসের দিন। ২০শে জানুয়ারি থেকে শুরু বিচ কার্নিভাল, সাগরকন্যা কুয়াকাটায় দ্বিতীয় বারের মতো তিন দিনব্যাপী আয়োজিত হচ্ছে বিচ কার্নিভাল।

আগামী ২০-২১-২২ জানুয়ারি ২০২২ (ইংরেজি) সম্ভবত বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার পর্যটন মোটেলের সেমিনার কক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে জেলা প্রশাসনের বাস্তবায়নে বিচ কার্নিভালে থাকবে বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিস ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরো কুয়াকাটা সাজবে রঙিন সাজে। স্থানীয় শিল্পীসহ দেশের নামি-দামি শিল্পীদের আগমন ঘটবে এ কার্নিভালে।

ঐদিন পর্যটকদের উপস্থিতি থাকবে তুলনাহীন, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সূর্য উদয় ও সূর্য অস্তের বেলাভূমি সমুদ্র কন্যা কুয়াকাটায় পর্যটকদের আনন্দ-উল্লাসে রঙিন সাজে সজ্জিত হবে পটুয়াখালীর কুয়াকাটা।
এছাড়া আধুনিক কুয়াকাটা সাজাতে সেমিনার করেছেন জেলা প্রশাসক।

সেমিনারে শুঁটকি পল্লীকে সৈকত থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়া, সৈকত এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে না দেওয়া, পুরো কুয়াকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আবাসিক সব হোটেলের লাইসেন্স নিশ্চিত করা, হোটেলের ভাড়া ও খাবারের দাম নির্ধারণ করে লিস্ট টানিয়ে রাখাসহ অনেকগুলো সিদ্ধান্ত নেয়া সহ নানা পরিকল্পনা।

আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাজাতে, বিচ কার্নিভাল সুন্দর ভাবে সফল করতে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এর ভিতর কুয়াকাটা পৌরসভা কার্যক্রম অনুষ্ঠান সফল করতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক,

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মদ, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ,

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নানা আয়োজনে সুন্দররূপে ২০১৭ সালে কুয়াকাটায় প্রথম বিচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বিচ কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় আগমন করে হাজার হাজার পর্যটক, এবং কুয়াকাটা সবচেয়ে বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল স্থানীয় শিল্পীরা সহ মেহমান শিল্পী বিন্দু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ