আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

সড়কপথে ঝরে গেল তাজা প্রাণ,পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কমল দাস (৪০) নামে এক ব্যবসায়ী ঘটনা স্থানে নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ২০২৩) সকাল ৭টার দিকে ঢাকা থেকে আসা গ্রীনলাইন পরিবহন কুয়াকাটা থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।নিহত ব্যক্তি কলাপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের ধিরেন দাস এর ছেলে, তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার এবং পরিবহন আটক করলেও পালিয়ে যায় চালক।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়া যাওয়ার পথে কুয়াকাটার তুলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহন নামের একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ