আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

দুই মাস পর অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় অপহরণের ৫৯ দিন পর অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ অক্টোবর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।

এরআগে, গত ০৮ আগস্ট আশুলিয়ায় কুন্ডলবাগ এলাকা থেকে কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ৩ জনকে আসামিকে অপহরণ মামলা করে ভুক্তভোগী কিশোরীর মা।

গ্রেফতার প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার তরিপাশা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে৷ বাকি দুই আসামি হলেন-একই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ও রানিয়া বেগম।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গত ০৮ আগস্ট আশুলিয়ায় কুন্ডলবাগ এলাকা থেকে প্রেমের প্রলোভনে কিশোরীকে অপহরণ করে রাশেদুল ইসলাম। পরে কিশোরীর মা থানায় একটি মামলা দায়ের করে।

শুক্রবারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধারসহ প্রধান আসামি রাশেদুলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, নারী ও শিশু আইনের ৭/৩০ মামলা দায়ের হলে দীর্ঘ দুই মাস পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ