আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

দিন দিন বাড়ছে অটোরিকশা চুরির ঘটনা

আশরাফুল আলম রাকিব  :

অনিবন্ধিত যান যা চলাচলে সড়কে বাড়ছে দুর্ঘটনা সহ যানজট। শ্রীপুরে বিভিন্ন এলাকায় বাড়ছে অটোরিকশা চুরির ঘটনা।

গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটা র দিকে উপজেলার নয়নপুর এলাকা থেকে চুরি হয়ে যায় ইসরাফিল নামক এক চালকের অটো।

ভুক্তভোগী চালক ইসরাফিল জানান, আমি অটোরিকশা টি রেখে কিছুক্ষনের জন্য দুরে যায় আনুমানিক ২০-৩০ মিনিট পর এসে রেখে যাওয়া স্থানে আর অটোরিকশা টি নেই।
আমি আগে একটি গার্মেন্টসে চাকরী করতাম বর্তমানে কিস্তিতে অটোরিকশা টি কিনে চালাই। আমার সংসারে আমি ও আমার মা।

অটোরিকশা টি ই ছিল আমার সংসার চালানোর এক মাত্র সম্বল।
থানার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সুমন নামের এক ছেলে দুপুরে তার গাড়ি আটকেছিল এবং হুমকি প্রদান করেছিল।

ইসরাফিলের মা আমাদের জানান, আমার ছেলের গাড়ি চালানোর টাকাই আমাদের সংসার চলতো। প্রশাশনের কাছে আমার আবেদন আমার ছেলের গাড়িটি যাতে উদ্ধার করে দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ