পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহীদুল ইসলাম :
র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল -মামুন, বঙ্গোপসাগরে জলদস্যুতা বন্ধ করে জলদস্যুদে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন র্যাব মহাপরিচালক।
রোববার বরগুনার পাথরঘাটায় জেলে, মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সময় তিনি একথা বলেন। পরে তিনি, পাথরঘাটা উপজেলা পরিষদ চত্তরে সুধী সমাবেশে বঙ্গোপসাগর সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্হিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কে,এম, আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার (ডিআইজি) বরগুনার জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
র্যাব মহাপরিচালক, আমেরিকায় র্যাবের ৭কর্মকর্তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, র্যাব, মানবাধিকার লংঘন করেনা। সংবিধান ও আইন মেনে কাজ করে।
জলদস্যুতের হামলা থেকে বঙ্গোপসাগরে জেলেদের নিরাাপত্তার জন্য জেলেদের পক্ষ থেকে ৫টি স্পষ্টে র্যাব ক্যাম্পের দাবীর প্রসংঙ্গে সরাসরি কোন মন্তব্য না করে বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে
যাচ্ছে,এখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোন ছাড় দেয়া হবেনা।
জলদস্যুদের উদ্দেশ্য তিনি বলেন,সমুূদ্রে দস্যুপনা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সৎপথে জীবন যাপনের মাধ্যমে সন্মানের সাথে জীবন যাপন করুন। আপনাদের, ঘর,জ্বাল নৌকা, গরু সহ সকল সহায়তা দেয়া হবে।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষনার পর আমরা যৌথ ভাবে জলদস্যুদের নিয়ন্রনে আনতে সক্ষম হই। সম্প্রতি আবারও জলদস্যুরা হামলা করছে।তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে কঠোর ব্যাবস্হা গ্রহনের হুশিয়ারী করেন।
এসময় অন্যান্যদের মধ্যে এছাড়াও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল খান মোহাম্মদ (কেএম) আজাদ,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মল্লিক প্রমুখ।
শেষে জলদস্যুদের গুলিতে নিহত মুসার পরিবারকে ১ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়েছে। এছাড়া জলদস্যুদের হামলায় আহত ও মুক্তিপন দেযা ১০ জেলেকে ১০ হাজার করে চেক দেয়া হয়।