মোঃ সাব্বির হোসেন:
গত কয়েকদিন ধরে ঢাকার রাজপথে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে হাফ পাশ কার্যকরে একমত হয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি।
আগামীকাল থেকে শুধুমাত্র ঢাকায় কার্যকর হচ্ছে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ ভাড়া কার্যকর থাকবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসগুলোতে এ সুবিধা শুরু হবে সকাল আটটা থেকে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় তিনি আরও বলেন, হাফ ভাড়া সুবিধা নিতে শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে।
ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর থাকবে না। সেই সঙ্গে ঢাকার বাইরের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না বলে জানিয়েছেন মালিক সমিতির মহাসচিব।
উল্লেখ্য, হাফ পাশের দাবিতে গত কিছুদিন ধরে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।