মো. সাব্বির হোসেনঃ
রাজধানীর মিরপুরে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র অপরাধ অনুসন্ধান বিভাগ ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর প্রধান কার্যালয়ে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ১৩ রমজান আয়োজিত ইফতার ও দোআ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত অগ্রযাত্রা’র অপরাধ অনুসন্ধান বিভাগের সাংবাদিকরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
ইফতারে অগ্রযাত্রা’র সাংবাদিকরা নিজেদের মধ্যে কর্ম পরিকল্পনা ও আলোচনা এবং ইফতারের প্রাক্কালে উপস্থিত সবাইকে নিয়ে দেশের সমৃদ্ধি কামনায় দোআ অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব, নির্বাহী সম্পাদক মুহাম্মদ মুহাজির রহমান মিঠু,
ব্যবস্থাপনা সম্পাদক জাহাঙ্গীর আলম পলক, বরিশাল ব্যুরো ইনচার্জ আলাউদ্দিন আকন, এসএ টিভির স্টাফ রিপোর্টার ইমু চৌধুরী, অগ্রযাত্রা’র নবনিযুক্ত স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন লিমনসহ আরো অনেকে।