আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় কারাগারে সাবেক চেয়ারম্যান

সাভার  প্রতিনিধি :

বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির করা জালিয়াতির মামলায় সাভার থানার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে জামিন বাতিল করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন আদালত।

রোববার (৩১ জুলাই) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারাহানা ইয়াসমিন এ আদেশ প্রদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বলেন, সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির করা মামলায় রোববার দুপুরে জামিন বাতিল করে আদালত সুজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

প্রসঙ্গ, সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে জাল দলিল করে জমি বিক্রির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান। গত ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি রুজু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ