আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ডাকাতির ঘটনায় ৭জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা গ্রেফতাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মুরশেদ, ইসমাইল, সমেস, রবিউল, রবি, আনিস ও জয়নাল।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্যা এলাকায় সাবেক রাষ্ট্রদূতের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।পরে সাবেক রাষ্ট্রদূত নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি অজ্ঞাত নামা দিয়ে মামলা (নং-৩৩) দায়ের করেন। বুধবার (০২ মার্চ) রাতে ধামরাই ও জিরানী বাজার থেকে তাদের আটক করা হয়।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, আটক সাত জনকে ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় চালিয়ে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ