আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ডাঃ টিটুর বদলী আদেশ প্রত্যাহার করে টেকনাফে বহাল রাখার দাবী টেকনাফবাসীর

টেকনাফ প্রতিনিধি:

গরিবের ডাক্তার টিটু চন্দ্র শীলকে সরাতে বহাল তবিয়তে থাকা সকলে এক গ্রুপ হয়ে উঠে পড়ে লাগার কারণ তাদের মিশন সফল হয়েছে বলে জানা গেছে। অবশেষে তিনি কক্সবাজারে বদলী হয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

জানা গেছে, গরীবের বন্ধু খ্যাত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলকে সরানোর জন্য দীর্ঘদিন বহাল তবিয়তে থাকা কিছু অসাধু কর্মকর্তাগণ একসাথে হাত মিলিয়ে ওনার জন্য ষড়যন্ত্র করে আসছিল।

ষড়যন্ত্রকারীদের উদ্যেশ্য ছিল তাকে সরাতে পারলে লুটেপুটে খেতে পারবে অসাধু কর্মকর্তাগণসহ তার সহকর্মীগণ। বর্তমানে টিটু চন্দ্র শীলের কারণে তারা এ ষড়যন্ত্র করতে পারছিলনা।

এখন ষড়যন্ত্রকারীদের মিশন সফল। কথাগুলো নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের অনেকে জানান। অবশেষে তাদের মিশন সফল হয়েছে। তাকে কক্সবাজারে বদলী করা হয়েছে।

অনেকে বলছেন, তাকে বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে বা তাকে টেকনাফে না রাখলে টেকনাফের মানুষ তাদের ন্যায্য অধিকার ও স্বাস্থ্য সেবা থেকে শতভাগ বঞিত হবে। কারণ তিনি দূর্নীতিকে প্রশ্রয় দিতেননা।

পরে তিনি বদলী হলে লুটেরা তার আসন দখলে নিবে। তখন সেবা কতটুকু পাবে কি পরিমাণ পাবে সেটা নিজেরা নিজেরাই বিবেচনা করুন।

অবশেষে কক্সবাজার সিভিল সার্জনের কাছে টেকনাফের জনসাধারণের একটিই দাবী, ডাক্তার টিটুকে টেকনাফবাসী চাই। ওনার বদলীর আদেশ প্রত্যাহার করা হউক। অন্যথায় সকলে মানববন্ধন করে প্রতিবাদ জানাবে বলে একাধিক সূত্রে জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং—এইচএসএস) রেটিংসে সারা দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার জেলার কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অধিকার করেছে।

যার নাম হল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেটি হল একমাত্র ডাক্তার টিটু চন্দ্র শীলের অবদান।

এর আগে টেলিমেডিসিন সেবায় প্রতিমাসে স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রতিবেদনে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫ বার প্রথম স্থান, ১১ বার দ্বিতীয় স্থান ও ৭ বার তৃতীয় স্থান অধিকার করেছেন। এগুলো একমাত্র ডাক্তার টিটু চন্দ্র শীলের কর্মদক্ষতায় সম্ভব হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২০ সালে প্রসব-পরবর্তী সেবা, সিজারিয়ান অপারেশন, মাইনর সার্জারি, ব্রেস্ট ফিডিংসহ অন্যান্য সেবা দেওয়ার জন্যও রেটিংস অর্জন করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিভিন্ন ইনডিকেটর বা পরিমাপক দ্বারা পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে স্কোরের মাধ্যমে র‍্যাঙ্কিং করে থাকে।

প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় সারাদেশের মধ্যে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যিনি প্রথম স্থানে এনেছেন তার নাম হল ডাক্তার টিটু চন্দ্র শীল।

তিনি ২০১৯ সালের ডিসেম্বর মাসে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে স্থানীয় এলাকাবাসী ও জনগোষ্ঠীর মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল নিয়ে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সফলতার মুখ দেখেছেন। এছাড়াও চেষ্টা করে গেছেন অর্জিত এই সুনাম সবসময় ধরে রাখার জন্য।

তারই ধারাবাহিকতায় এই টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এইচএসএস স্কোরিংয়েও এবার প্রথম স্থান অর্জন করেছেন। যা শুধুমাত্র টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীলেরই অবদান।

বদলীর ব্যাপারে জানতে জেলা সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমানের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ