দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলন হয়েছে। ন্যায্য মূল্য নিয়ে চিন্তুত জেলার গ চাষিরা। বর্তমান বাজারে যে দামে গম বিক্রি হচ্ছে তাতে লাভের মুখ দেখছে না তারা। এতে হতাশ হচ্ছেন এলাকার প্রান্তিক চাষীরা।জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি বছর এ জেলায় গম উৎপাদনের লক্ষ মাত্রা ছিল ৫০ হাজার ৬৫০ হেক্টর ,যা গম আবাদ হয়েছে ৪৭ হাজার ৪৫০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার হেক্টর কম জমিতে গম আবাদ হয়েছে।এরই মধ্যে গমকাটা ও মাড়াইয়ের কাজ চলছে, ঘরে উঠতে শুরু করেছে নতুন গম। এ বছর প্রতি বিঘা জমিতে ১৪ থেকে ১৬ মণ করে গমের ফলন হয়েছে। ফলন বেশী হওয়ায় তাদের চোখে মুখে বিজয়ের হাসী। তবে ন্যায্য মূল্য পেলে কৃষকের উৎপাদিত গম তাদের নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে আর্থিক লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন প্রান্তিক চাষীরা।সরেজমিনে গিয়ে সদর উপজেলার বড়গা ইউনিয়নের মলানখুড়ি গ্রামের সোহরাব (৪০) ও খায়রুল(৪৫)’র সাথে কথা বলে জানা যায়, তারা কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়েছে।এ বছর ফসলে পোকামাকড়ের উপদ্রুবও অনেক কম হওয়ায় তাই ফলন ভাল হয়েছে।তবে গম পাকার শেষ মুহূর্তে শিলা বৃষ্টির কারনে কিছুটা ক্ষতি হলেও তাড়া জানান ন্যায্য মূল্যে গম বিক্রি করতে পারলে গম চাষ আগামী বছর বাড়বে বলে আশা করছেন।পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামের প্রদিব রায় বলেন গত বছর ১ একর গম চাষ করে কিছুটা লাভবান হয়েছি,সেহিসাবে এবার ৩ বিঘা জমিতে চাষ করেছি,কিন্তু বর্তমানে যে বাজারের দাম তা বৃদ্ধি না হলে আগামী বছর গমের আবাদ কমিয়ে দিতে হবে।একই কথা জানান রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কৃষকরা।তাড়া আক্ষেপ করে জানান প্রতিবছরই যখন কৃষকের ঘরে গম থাকে তখন দাম কম বাজারে, যখন গম কৃষক বিক্রি করে শেষ করে তখন বেড়ে যায়,এভাবে চলতে চলতে থাকলে গম চাষ এক সময় একেবারে কমে যাবে।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় জানান, মাঠে সুষ্ঠু তদারকি ও কৃষকদের ভাল গম উৎপাদনে পরামর্শ ও সহযোগিতা করেছেন কৃষি অধিদপ্তর।গম চাষ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের উৎসাহ দেওয়া হয়েছে। এবং কৃষকদেরকে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে।আর এবার আবহাওয়া অনুকূলে থাকায় গমের ভাল ফলন হয়েছে।