আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ থেকে এসে কেরানীগঞ্জে ইয়াবা ব্যবসা করত করিম মোল্লা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে করিম মোল্লা (৩৫) নামের এক ভাসমান মাদক ব্যবসায়ীকে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা দক্ষিন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক অপূর্ব দত্ত।

এর আগে আজ সকাল ৭ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার জনি টাওয়ার তিনরাস্তার মোড় জমজম বিরিয়ানি হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করিম মোল্লা কক্সবাজার জেলার টেকনাফ থানার মুন্সিক্যাম্প গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।

তিনি টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জ এলাকায় এসে ভাসমান মাদক ব্যবসায়ী হিসাবে ব্যবসা করতেন।

গোয়েন্দা পুলিশ জানায়, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামি করিম মোল্লা পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করলে নিজ হাতে ১২০০ পিস ইয়াবা বের করে দেয়।

এব্যাপারে ঢাকা জেলা দক্ষিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, ওই মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশে সরবরাহ করতেন।

তিনি এখানে ভাসমান অবস্থায় থাকতেন। ডিবি পুলিশ আরও বলেন, মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ