নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশে টিসিবির পন্য ন্যায্য মূল্যে বিক্রয় চলছে। এরই ধারাবাহিকতায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ন্যায্য মূল্যে পন্য বিক্রয় উদ্ধোধন করেন ফখরুল আলম সমর।
শনিবার ২৩ এপ্রিল সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৭৫০ পরিবারের মাঝে ৫৬০ টাকা বিনিময়ে ২ কেজি চিনি, ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মুশুরির ডাল, ২ কেজি ছোলা ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়েছে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন ভরারী এলাকার রহিমা বেগম (৪৫) বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের জন্য কম দামে এই পন্য বিক্রি করায় অনেক উপকার হলো। আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ আয়ু দান করে আমি দোয়া করি।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
তিনি আরও বলেন গরীব মানুষের কথা চিন্তা করে একযোগে সারাদেশ ন্যায্য মূল্যে পন্য বিক্রয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । আগামীতে এই তেঁতুলঝোড়া ইউনিয়ন জনগনের জন্য টিসিবির পন্য আরও বেশী ব্যবস্থা করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।