আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

টানা হরতাল-অবরোধের পর কক্সবাজারে লাখো পর্যটক

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি

টানা দেড় মাস ধরে হরতাল-অবরোধের কারণে পর্যটকের খরায় ভুগেছিল দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার। সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি পেয়ে যেন খরা কাটিয়ে চিরচেনা রুপে ফিরেছে কক্সবাজার। পর্যটক আর স্থানীয় মানুষে ঢলে মুখরিত পুরো সমুদ্র সৈকত ও কক্সবাজারের পর্যটন স্পট গুলো।

গেল বৃহস্পতিবার থেকে কক্সবাজারমুখী হয়েছে পর্যটকরা। এর মধ্যে কক্সবাজার শহরের হোটেল-মোটেলগুলোর কক্ষ প্রায় বুকিং হয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।তারা জানান, সাপ্তাহিক ছুটি ও বিজয় দিবস উপলক্ষে লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছেন।

শহরের সায়মন পয়েন্ট, সুগন্ধা ও লাবনী পয়েন্টের তিন কিলোমিটার সৈকতজুড়ে সকাল থেকে পর্যটকরা সৈকতে ঘোরাঘুরি, সমুদ্রস্নানসহ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন।

কুমিল্লা থেকে থেকে বেড়াতে আসা রবিউল আলম  বলেন,৫ দিনের সফর নিয়ে পুরো পরিবার কক্সবাজার ঘুরতে আসলাম। সেন্টমার্টিনসহ কক্সবাজারের পর্যটন স্পট ঘুরে দেখব ।

ঢাকা মিরপুর থেকে আসা তাসফিকুর রহমান বলেন আমরা কয়েকদিনের জন্য বন্ধুরা সবাই মিলে কক্সবাজার আসছি গতকাল।কক্সবাজার আসলে সাগরের মত নিজের মনটা বিশাল লাগে।কক্সবাজারের আসলে অনেক ভাল লাগে।

ঢাকা গাজীপুর থেকে আসা মোরশেদের রহমান বলেন এই প্রথম ট্রেনে চড়ে কক্সবাজার আসলাম।আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ট্রেনে কক্সবাজার আসা যাবে।প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার বদন্যতায় আমরা রেলেও কক্সবাজার আসতে পেরেছি।

পর্যটনসেবী সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা বলেন কক্সবাজারে পুরো মাস পর্যটন থাকে তবে নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত এই তিন মাস আমাদের জন্য লাভজনক। কারব এসময়টাতে কক্সবাজারে লাখ লাখ পর্যটক আসে।তবে গত দেড়মাস হরতাল-অবরোধে পর্যটক আসতে না পারায় আমাদের ব্যবসায় ধস নেমেছিল।এখন যেহেতু পর্যটক আসতে শুরু করেছে সেক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ক্ষতিটা কাটিয়ে উঠতে পারব।

পুরো কক্সবাজারে পর্যটকদের সেবায় কাজ করছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ,বীচ কর্মী ও সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ