আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

টাঙ্গাইলে ১৭ বছর পর ফিরলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

আজাদ বাবু :

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

তার মুক্তিতে টাঙ্গাইলের বিএনপি নেতাকর্মী মাহে আলম সাবু সহ এবং তার নিজ এলাকা
গোপালপুর-ভুয়াপুরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সালাম পিন্টুর মুক্তির খবর পেয়ে টাঙ্গাইল থেকে শত শত নেতাকর্মী মঙ্গলবার সকালেই কারা ফটকে উপস্থিত হন।

সেখানে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।এ দিকে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দিনে কাশিমপুরে যাননি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ।

দলের এই ত্যাগী নেতা দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেলেন। অথচ তার জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে রিসিভ করতে যাননি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দলের নেতাকর্মীদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা ও সমালোচনা ঝড়।এ ব্যাপারে দলের একাধিক সিনিয়র নেতা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সালাম পিন্টুকেও আসামি করা হয়।

তা ছাড়া সালাম পিন্টু দলের একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা ছিলেন। আমরা জানতে পেরেছি আজ জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সভায় অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত ছিলেন।

তাদের উচিৎ ছিল কাশিমপুর কারাগার চত্বরে গিয়ে সালাম পিন্টুকে শুভেচ্ছা জানানো। এটিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত বলে মনে করেন অনেকে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল তার ফেসবুক আইডিতে সালাম পিন্টুকে শুভেচ্ছা জানান।ব্যপারে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, আমরা তার মুক্তির খবরে অনেক খুশি। আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে তাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছিল। অন্য একটি অনুষ্ঠান থাকার কারণে কাশিমপুর কারাচত্বরে যেতে পারিনি। আগামীকাল তার সাথে দেখা করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ