আশরাফুল আলম রাকিব:
২০০-৫০০ টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে গার্মেন্টস ঐক্য ফোরামের এক নেতা সহ এক নারীর বিরুদ্ধে। টিকা দেওয়ার সময় দুইজন কে আটক করেছে পুলিশ।
শ্রীপুর উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় শনিবার বিকেলে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম। অন্যজন মাওনা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা পারভীন।
স্থানীয় সুত্রে জানা যায়, টিকা কেন্দ্রে অনেক ভীড় থাকায় অনেক লোকের কাছ থেকে ২০০-৫০০ টাকা করে অগ্রীম নিয়েছেন টিকা প্রদানের জন্য।
এখানে টাকার বিনিময়ে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়ায় স্থানীয় মানুষজন ক্ষুব্ধ ছিল। জনগন আটক করে পুলিশে খবর দেয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস গণমাধ্যম কে জানান, বিষয়টি শুনেছি। তারা এ টিকা কোথায় পেল তা দেখে হাসপাতালের পক্ষ থেকে আইনিপদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন এ ঘটনায় দুজন কে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।