আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে  ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গভীর রাতে ৮০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ।

পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, গতকাল ৩০জুন শনিবার ভোররাত ৩ টার দিকে একটি পিকআপে করে তারা ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন।

এসময় জেলার ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের কাঠালিয়া উপজেলাধীন শৌলজালিয়া ইউনিয়নের বীণাপানি বাজার এলাকায় আসলে
তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু (৪২), পিতা :মৃত মো: শুকুর আলী, সাং মোহাম্মদপুর, মাগুরা ইউপি, থানা :ঝিকরগাছা, জেলা: যশোর এবং জয়দেব দাস(২৪), পিতা :কালি দাস, সাং সুটিপুর, গোয়ালন্দপুর ইউপি, ঝিকরগাছা, যশোর।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরন করলে তাদের জেলাহাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ