আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে ৫৪৩ পিচ ইয়াবা উদ্ধার, আটক -৫

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৫৪৩ পিছ ইয়াবা উদ্ধার সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ।

গত ১৬ ফেব্রæয়ারী দিবাগত রাত আনুমানিক ৮টার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সদর উপজেলাধীন কেওড়া ইউনিয়নস্থ দক্ষিন পিপলিতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক পূর্বক ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে।

এ বিষয় (ডিবি )গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিন পিপলিতা গ্রামে একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবার একটি চালান সরবারহের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ডিবি পুলিশের পরিদর্শক মোঃ মাইনউদ্দিন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

এসময় দক্ষিন পিপলিতা গ্রামের ইউনুস হাওলাদারের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে তার পুত্র প্রধান আসামী আরিফ হাওলাদার(৩৪), নড়াইল জেলার লোহাগরা উপজেলার তেলকারা গ্রামের লিয়াকত আলী শেখের পুত্র সুমন শেখ ওরফে উজ্জল(৪০),

নলছিটি উপজেলার ঢাপর গ্রামের মৃত হামেদ হাওলাদারের পুত্র মোঃ আব্বাস আলী হাং (৫৮) ও বরিশালের কোতয়ালী থানার রুপাতলী এলাকার মোবারক সরদারের পুত্র মোঃ শহিদুল ইসলাম শহিদ (২৩) সহ ৪ জনকে আটক করে তাদের কাছ থেকে ৫শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ৪ জনের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছে। অপরদিকে ঝালকাঠি পৌরসভাধীন শীতলাখোলার মোড় থেকে লিয়ন নামের এক মাদক ব্যবসায়িকে আটক করে তার কাছ থেকে ৪৩পিস ইয়াবা উদ্ধার করে সদর থানা পুলিশের একটি দল।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে আরো জানাযায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযান চলমানথাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ