ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ট্রাক সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়। ২৬ জুন সকাল আনুমানিক ৯টার সময় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক সিএনজি মুখমুখী সংঘর্ষে সিএনজিতে থাকা ২জন নারী যাত্রী নিহত হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, সকাল আনুমানিক ৯টার সময় বরিশাল থেকে যাত্রী নিয়ে আসা সিএনজি’র সাথে অপরদিক দিক থেকে আসা ট্রাকের মুখমুখী সংঘর্ষ হয়।
এতে সিএনটি দুমরে- মুচরে যায় সেই সাথে সিএনজিতে থাকা ২ জন নারীর যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান অন্য একজন নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় হাসপাতাল সূত্রে জানাযায়, ঝালকাঠি থেকে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির আনুমানিক এক ঘন্টাপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন পুটিয়াখালি গ্রামের মোঃ ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) এবং মেয়ে ছোয়ামনি (১৭)। উভয়ের লাশ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।