আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন উত্তর বাগড়ি এলাকায় যাত্রীবাহি বাস ও শ্রমিক বাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে দুলাল খান নামের বাসের সুপার ভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী ও শ্রমিক আহত হয়েছে।

গত ১৯ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থাকা কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় থাকা ৪ জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করেছে। এছাড়া রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহি বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিকবাহি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তারা। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন।

এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ট্রাক দুমড়ে মুচড়ে যায়।

এ বিষয় রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, দূর্ঘটনার বিষয় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ