ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন মহান একুশে ফেব্রæয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের সিটি পার্ক সংলগ্ন জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া মোছার কাজ কওে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সহ বন্ধুসভার উপদেষ্টারাও পরিচ্ছন্নতায় কাজে সহায়তা করেন।
এ সময় বন্ধুসভার সদস্যরা জানায়, ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারটি অরক্ষিত থাকায় সর্বত্র ময়লা আবর্জনা পড়ে থাকে। তাই ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভার নিজস্ব উদ্যোগে পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়।
বন্ধুরা সাবান পানি ব্যবহার করে শহীদ মিনারের শেওলা পরিস্কার করে। আগামী ২১ ফেব্রæয়ারি শহীদ মিনারে জেলা প্রশাসনের তত্বাবধানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করবেন।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের উপদেষ্টা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির,
সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আফজাল হোসেন, উপদেষ্টা প্রথম আলো জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ,ব্যবসায়ী ছবির হোসেন,
প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি আবির হোসেন, সধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল, অর্থ সম্পাদক সুমাইয়া সেতু সহ বন্ধুসভার বন্ধুরা অংশ গ্রহণ করেন।