ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় টিসিবি পন্য বিক্রয়ে দূর্নীতির অভিযোগে জনগনের হাতে আটক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
১৩ জুলাই বিকেলে কাঠালিয়া উপজেলাধীন ২ নং পাটিখালঘাটা ইউনিয়নে টিসিবি পন্য বিক্রিয়ের সময় টিসিবির পন্য টিসিবি কার্ডধারীদের মাঝে বিক্রি না করে কার্ডবিহীন জনসাধারণের মাঝে বিক্রি করছিলেন। এ সময় কার্ডধারী লোকজন সাব ডিলারকে মাহাবুবকে কাঠালিয়া উপজেলায় নিয়ে আসেন।
টিসিবি সাব ডিলার মাহবুবের বিরুদ্ধে দূর্নীতি প্রমানিত হলে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতে টিসিবি পন্য বিক্রেতা সাব ডিলার মো: মাহবুব খান (৩৮), পিতা: মৃত জয়নাল খান, গ্রাম: নেছারাবাদ, থানা: ঝালকাঠি সদর, জেলা: ঝালকাঠি কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন।