আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

জেসিআই মানিকগঞ্জের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

সিঙ্গাইর প্রতিনিধি :

জেসিআই মানিকগঞ্জের আয়োজনে ৫৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর)জেলার সিঙ্গাইর উপজেলার গোলাইডাংগা ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতালে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন জেসিআই মানিকগঞ্জের আয়োজনে চোখ, ডায়বেটিক, নাক, কান, গলা, দাঁত,গর্ভকালীন ও মাতৃত্বকালীন সময়ে মা ও শিশু চিকিৎসার ৫৪০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়।

সকাল থেকে রোগী দেখেন ডাক্তার মৌ সাহা এম.বি.বি.এস (ডি.ইউ),পিজিটি (গাইনী এন্ড অবস্),সি এম ইউ (আল্ট্রাসাউন্ড), ডাক্তার আবু তারেক বিডিএস,এমপিএইচ,

পিজিটি-(ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি),পিজিটি-(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস)সহ অন্যান্য ডাক্তারগণ। এদিন বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বলধারা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান। এসময় জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলরা আফরিন ও ঢাকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ