আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জেলেরা লাভের চাইতে লোকসানে বেশি, অবরোধ শেষ হলেও সাগরে যেতে পারছেনা

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালী কুয়াকাটায় ২০শে মে থেকে ২৩ জুলাই পর্যন্ত, টানা ৬৫ দিনের জন্য গভীর সমুদ্রের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। তবে নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই, জেলেদের জীবনে অভিশপ্ত সময় চলে আসে।

কারণ ২৩ শে জুলাই মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলোও, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সমুদ্র এখন উত্তাল। তাই মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রয়ে তীরে ফিরছে মাছ ধরার শত শত ট্রলার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সরোজমিনে পটুয়াখালীর বড় দুটি মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাট ঘুরে দেখতে পাই জেলেদের মলিন মুখে, কেউ কেউ ট্রলার গলৈতে বসে,আবার কেউ চায়ের দোকানের আনন্দের আড্ড বাদ দিয়ে, অলস সময় পার করছে।

এফবি এলমা ট্রলারের মালিক আবুল হোসেন কাজী বলেন, ৬৫ দিনের অবরোধ শেষে আমার দুটি ট্রলার সমুদ্রে পাঠাতে ১৫ লাখ টাকা খচর হয়েছে। কিন্তু দুই দিনের মাথায় শূন্য হাতে জেলেরা তীরে ফিরে এসেছে। বছরের বেশিরভাগ সময় অবরোধ এবং বৈরী আবহাওয়ার প্রভাবে আমরা প্রতিবছর লোকসান গুনছি।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় পটুয়াখালীসহ বিভিন্ন স্থানের জেলেরা এই বন্দরে আশ্রয় নিচ্ছেন। বছরে বেশ করেকবার আবহাওয়ার বৈরিতায় আমরা মৎস্য পেশা নিয়ে হুমকিতে। তাই জেলেদের সহযোগিতায় সরকারের কাছে ক্ষুদ্র ঋণ প্রকল্পের দাবি জানাচ্ছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানালেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থান করায় লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়ে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। কোনো কোনো জায়গা থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকায় অবস্থানরত সকল মাছধরার ট্রলার ও নৌ-যানকে সাবধানে থেকে চলাচল করতে বলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ