আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাম্বুরা কিনতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা

 

রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় মালবাহী গাড়ি উল্টে ছায়াব উদ্দিন (৫০) নামে ১ জন নিহত হয়েছেন। নিহত ছায়াব উদ্দিন জুড়ী উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার মেরিনা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে
পুলিশ জানায়, জুড়ী থেকে ছায়াব উদ্দিন কুলাউড়ার মেরিনা চা বাগানে জাম্বুরা কিনতে এসেছিলেন। সেখান থেকে জুড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর পথিমধ্যে মালবাহী গাড়িটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছায়াব উদ্দিন মারা যান। গাড়িতে থাকা বাকি দুজন প্রাণের ঝুঁকি নিয়ে বেচে আছেন।

কুলাউড়া থানার এসআই আবুল বাশার আগামীর সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ